ভিয়েনা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

সরকার গণদুশমনে পরিণত হয়েছেঃ রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • ১৮৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার গণদুশমনে পরিনত হয়েছে।

নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা  বলেন।

রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সংসদ সদস্যরা পালানোর দরজা পাবে না।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের বক্তব্যে দেশের আসল চিত্র ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তার বক্তব্যে প্রমাণ হয়েছে ইসিকে কোলে বসিয়ে কীভাবে সরকার ক্ষমতায় আছে।

রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেয়াই হলো আওয়ামী লীগ নেতাদের একমাত্র কর্মসূচী। তিনি বলেন, পুলিশ, আমলাদের বক্তব্য শুনলে মনে হয় দেশে নিরপেক্ষতার বালাই নেই, আছে বাকশাল।

রিজভী জানান, ২০১৪ সালের ৫জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সারাদেশে কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলন করবে বিএনপি।

ঢা. প্র/ইবি টাইমস/আরএন/৪.১.২১

Tag :
জনপ্রিয়

ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার গণদুশমনে পরিণত হয়েছেঃ রিজভী

আপডেটের সময় ০৬:৪৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১