ভিয়েনা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট, ব্যাহত চালকদের কর্মঘণ্টা ও আয়-রোজগার বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

সময় হলেই আন্দোলনের ডাক দেবে বিএনপি : ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ১৩৬ সময় দেখুন

ঢাকা: বিএনপি সময়মতো আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।

তরুণ শিক্ষার্থীদের এখন প্রতিবাদী মানসিকতা নেই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যখন তরুণ ছিলাম তখন অন্যায়ের প্রতিবাদ করতাম। এখনকার তরুণদের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা দেখি না। তারা হুকুমের অপেক্ষায় থাকে এখন। আমরা কারও হুকুমের অপেক্ষায় থাকতাম না।

তিনি আরও বলেন, অনেকেই বিএনপিকে আন্দোলনের কথা বলেন। বিএনপির আন্দোলন করেছে ২০১৪ সালে, ২০১৮ সালে। জনগণ সারা দেশ বন্ধ করে দিয়েছিল। বিএনপি সময় হলে আবার আন্দোলন করবে।

মির্জা ফখরুল বলেন, এখনও আন্দোলনের ডাক দেয়ার সময় আসেনি। সময় হলেই ডাক আসবে। ছাত্র-যুবকরা মাঠে না নামলে সফলতা কঠিন। ছাত্র-শ্রমিক-যুবক-তরুণদের সংগঠিত করে তাদের নেতৃত্বে রাজপথে গণঅভ্যুত্থান হবে। তরুণদের ছাড়া গণঅভ্যুত্থান হয় না।

সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডা. মাজারুল ইসলাম দোলন, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. আবু হেনা, ডা. আবুল হাসান, সাবেক ছাত্রদল নেতা সেলিনা সুলতানা প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সময় হলেই আন্দোলনের ডাক দেবে বিএনপি : ফখরুল

আপডেটের সময় ০৫:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১