ভিয়েনা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

সপ্তাহের শেষে ইরান আলোচনায় অগ্রগতি হতে পারে : ডোনাল্ড ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৯৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে। চলতি সপ্তাহের শেষে এ বিষয়ে ইতিবাচক ফল আসতে পারে।

বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যতদূর শুনছি, আলোচনা প্রক্রিয়া আসলে খুব ভালোই চলছে।’

সম্ভাব্য কোনো চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘এটা সপ্তাহের শেষেই হতে পারে।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে ট্রাম্পের এই মূল্যায়নের সঙ্গে স্পষ্ট পার্থক্য রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যের।

আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চলমান আলোচনায় ‘কোনো বাস্তব অগ্রগতি’ হয়নি।

ট্রাম্প আরও বলেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবং লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে আলোচনা তিনি আলাদা রাখতে চান।

তিনি বলেন, ‘আমি বিষয়গুলো আলাদা রাখতে চাই। কারণ এগুলো আলাদা বিষয়।

লেবাননের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘আমরা প্রথমবারের মতো হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘গতকাল তারা সম্মত হয়েছে যে তারা গুলি চালাবে না, ইসরাইলও গুলি চালাবে না।

এখন আমরা সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’

যুক্তরাষ্ট্র জানায়, গতরাতে তারা ইরানের ড্রোন ভূপাতিত করেছে এবং একটি ইরানি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে, তেহরানের বাহিনী কয়েকটি উপসাগরীয় প্রতিবেশী দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই পাল্টাপাল্টি হামলার গুরুত্ব কমিয়ে দেখিয়ে ট্রাম্প বলেন, ‘এটা বিশ্বের অন্য একটি অঞ্চল। আমার মতে, ওই অঞ্চলে যুদ্ধবিরতি মানে হলো তুলনামূলকভাবে সংযতভাবে গুলি চালানো।’

ইরানের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। আগের রাতে ও গত রাতেও আমরা তাদের ওপর বেশ জোরালো হামলা চালিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমাকে ব্যাখ্যা করা হলে আমি বলেছিলাম, ‘ঠিক আছে।’

গত এপ্রিলের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে আর লেবাননে যুদ্ধবিরতি শুরু হয় ওই মাসের মাঝামাঝি সময়ে।

তবে তা সত্ত্বেও সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সপ্তাহের শেষে ইরান আলোচনায় অগ্রগতি হতে পারে : ডোনাল্ড ট্রাম্প

আপডেটের সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬