ভিয়েনা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংস্কারপ্রক্রিয়ার মধ্যে উদ্যোগ কাম্য নয় : বদিউল আলম মজুমদার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ১২৯ সময় দেখুন

ফাইল ছবি : ড. বদিউল আলম মজুমদার

ইবিটাইমস ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) নতুন দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তিসহ বেশি কিছু পদক্ষেপ নিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানটির দাবি, আগামী ডিসেম্বরে নির্বাচন করতে হলে জুন-জুলাইয়ে সব কাজ শেষ করতে হবে।
তবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সংস্কারপ্রক্রিয়ার মধ্যে এসব উদ্যোগ কাম্য নয়। কারণ, এটার একটা সংস্কার প্রক্রিয়া চলছে। এটি নিয়ে সরকারের সঙ্গে তাদের আলাপ-আলোচনা করা দরকার ছিল বলে মনে করি।’
বুধবার (১২ মার্চ) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা না করে, সংস্কার নিয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনসহ নানা উদ্যোগ সাংঘর্ষিক।’
এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘এটি নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। একটু অপেক্ষা করলে আমার মনে হয় ভালোই হতো।’
তবে ইসি বলছে, সরকার আভাস না দিলেও ডিসেম্বরে নির্বাচন ধরে কাজ এগিয়ে রাখছে কমিশন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এই ব্যাপারটাতে সরকার বা সংস্কার কমিশনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা মনে করি সরকারও প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনও নির্বাচন কমিশনের মতো তাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে।
ইসিকে স্মরণ করিয়ে দিয়ে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘বেশিদূর যাওয়ার আগে তারা (নির্বাচন কমিশন) যেন সরকারের সঙ্গে আলাপ করে। এরপর এ ব্যাপারে সরকারের মতামত নিয়ে যেন তারা অগ্রসর হয়।’
এদিকে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীন রাখতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সারা দেশে নির্বাচন অফিসের সামনে মানববন্ধন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে আন্দোলনরত কর্মকর্তারা নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন। এ সময় নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার এনআইডি কার্যক্রমের সমস্যা তুলে ধরেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংস্কারপ্রক্রিয়ার মধ্যে উদ্যোগ কাম্য নয় : বদিউল আলম মজুমদার

আপডেটের সময় ০৯:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫