ভিয়েনা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লালমোহনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪ ইরানকে ট্রাম্পের নতুন হুমকি, বাড়ছে তেলের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। অভিযোগ ছিল, লিবিয়ার তখনকার নেতা মুয়াম্মার গাদ্দাফির সরকারের অর্থ ব্যবহার করে তিনি ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় অবৈধভাবে অর্থায়ন করেছিলেন। খবর আল জাজিরার।

তবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্যারিসের ফৌজদারি আদালত ৭০ বছর বয়সী সারকোজিকে অবৈধ প্রচারণা অর্থায়ন ও পরোক্ষ দুর্নীতিসহ অন্যান্য সব অভিযোগ থেকে খালাস দিয়েছে। দিনের শেষ দিকে সারকোজির শাস্তি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সারকোজি ২০১৭ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন। তিনি এই দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এতে শাস্তি কার্যকর হওয়ার আগপর্যন্ত তা স্থগিত থাকবে।প্রসিকিউটররা তার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের দাবি করেছেন।

অভিযোগে বলা হয়, ২০০৫ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সারকোজি গাদ্দাফির সঙ্গে একটি চুক্তি করেছিলেন- যাতে আন্তর্জাতিক অঙ্গনে লিবিয়ার একঘরে সরকারকে সমর্থন দেয়ার বিনিময়ে নির্বাচনি প্রচারণার নগদ অর্থায়ন পান তিনি। তবে সারকোজি এসব অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ঢাকা/এসএস

জনপ্রিয়

রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট

আপডেটের সময় ০২:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫