ভিয়েনা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

শ্রীলঙ্কায় বিক্ষোভ দমাতে সেনাবাহিনীকে নির্দেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ১১১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের চলমান আন্দোলন থামাতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

এক টেলিভিশন বক্তৃতায় বিক্ষোভকারীদের ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে বুধবার রনিল বিক্রমাসিংহে এ নির্দেশ দেন।

সেনাবাহিনীর উদ্দেশে রনিল বলেন, ‘বিক্ষোভ থামাতে এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার, তাই করুন। আমরা আমাদের সংবিধানকে ছিন্ন করতে পারি না। আমরা ফ্যাসিস্টদের ক্ষমতা দখল করতে দিতে পারি না। আমাদের গণতন্ত্রের জন্য এই ফ্যাসিবাদী হুমকির অবসান ঘটাতে হবে।’

এসময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর দপ্তর ও অন্যান্য রাষ্ট্রীয় ভবন ছেড়ে যেতে আহ্বান জানান।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রীলঙ্কায় বিক্ষোভ দমাতে সেনাবাহিনীকে নির্দেশ

আপডেটের সময় ০৫:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২