ভিয়েনা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ১০৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বুধবার লঙ্কান পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা এ তথ্য জানান।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী- এক বিবৃতিতে স্পিকার বলেন, ‘রাজাপাকসে দেশ থেকে দূরে থাকায় সংবিধান অনুযায়ী বিক্রমাসিংহেকে নিয়োগ দিয়েছেন।’

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে আপাতত মালদ্বীপে আশ্রয় নিয়েছেন। শ্রীলঙ্কায় বুধবার সকাল থেকে আবারও নতুন করে জনরোষ দেখা গেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে সেনাবাহিনী। দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা।

বিক্রমাসিংহের গণমাধ্যম বিষয়ক সচিব দিনুক কলম্বেজ বলেছেন, ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী (দেশব্যাপী) জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিম প্রদেশে কারফিউ জারি করেছেন।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

আপডেটের সময় ০৪:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২