ভিয়েনা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিক নিহতের ঘটনায় বনানীতে সড়ক অবরোধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৪৮৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টসকর্মীদের ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান, আরেকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গার্মেন্টসকর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‌্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় একজন পোশাকশ্রমিক মারা গেছেন, আরেকজন আহত হয়েছেন। আমরা দুইজনের বিষয়ে জানতে পেরেছি, কিন্তু স্থানীয় কেউ কেউ বলছেন তিনজন ছিল।

তিনি বলেন, এখন পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে রাখায় দুইপাশে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ঢাকা/ইবিটাইমস/এসএস

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রমিক নিহতের ঘটনায় বনানীতে সড়ক অবরোধ

আপডেটের সময় ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫