ভিয়েনা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

শৈলকুপায় মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • ১১২ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কের হাজরামিনা বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হামজা রহমান (৪৮)। তিনি উপজেলার সোন্দাহ গ্রামের  রাফা উদ্দিনের ছেলে।

এ সময় মোটরসাইকেল চালক হাজরামিনা গ্রামের জামাল হোসেনের ছেলে মাসুদ নামের এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় আমদ নামের এক ব্যক্তি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোন্দাহ গ্রামের হামজা রহমান বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে হিতামপুর নামক স্থানে পৌঁছলে সামনে থেকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হামজা রহমান নিহত হন এবং মোটরসাইকেল চালক মাসুম গুরুতর আহত হন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হামজা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেটের সময় ০৩:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪