ভিয়েনা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী ও সমর্থকেরা উপজেলা শহরের নতুন বাজার এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে গনমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শৈলকুপা আসনের জামায়াত ইসলামী বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী এএসএম মতিউর রহমান,আসন পরিচালক মোহাদ্দেস মাওলানা মো: রবিউল ইসলাম,এনসিপি নেতা লাবাবুল বাসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় জামায়াত ইসলামী বাংলাদেশ প্রার্থী এএসএম মতিউর রহমান বলেন,দীর্ঘদিন ধরে দেশে নৈতিক অবক্ষয়,সামাজিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা বেড়েছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। এ জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

আপডেটের সময় ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬