ভিয়েনা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

শুক্রবার সকাল ৬ টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ১০৪ সময় দেখুন

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের ঘোষিত নতুননির্দেশনা অনুযায়ী আগামীকাল ২৩ জুলাই শুক্রবার সকাল ৬ টা থেকে আগামী ৫ আগস্ট  দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএ ১৩ জুলাই নৌযান পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সকলকে উক্ত নির্দেশনা মেনে চলতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এদিকে, আগামীকাল ২৩ জুলাই সকাল থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে । কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরী পণ্যবাহী গাড়ি ও এ্যাম্বুলেন্স পারাপার করা হবে। বিআইডব্লিউটিসি গত ৯ জুলাই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শুক্রবার সকাল ৬ টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

আপডেটের সময় ০৫:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১