ভিয়েনা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

শীর্ষ সাংবাদিকদের নিষিদ্ধ করল রাশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ১৮০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ পত্রিকায় কাজ করা কয়েক জন সাংবাদিকের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘একপেশে সংবাদ’ প্রকাশের অভিযোগে এবং রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পাল্টা জবাবে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ইউক্রেন থেকে বিবিসির সাংবাদিক ক্লিভ মাইরি, ওরলা গুয়েরিন এবং নিক রবিনসন। ২৯ জন সাংবাদিকের তালিকায় আছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভিও।

স্কাই টিভি, দ্য টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভি সাংবাদিকেরাও আছেন এ তালিকায়।

মঙ্গলবার রাশিয়া বিবিসির সম্পাদক ও বিভিন্ন মাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি প্রতিরক্ষা কর্মকর্তাসহ মোট ৪৯ জন ব্রিটিশ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কালো তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকেরা রাশিয়া এবং ইউক্রেন ও দনবাসে ঘটে চলা ঘটনাবলী নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা এবং একপেশে তথ্য ছড়াচ্ছে। তাদের এ পক্ষপাতদুষ্ট মূল্যায়ন দিয়ে তারা ব্রিটিশ সমাজে রাশিয়াবিদ্বেষও বাড়াচ্ছে।’

কালো তালিকায় থাকা শীর্ষ সাংবাদিকদের মধ্যে আছেন—দ্য টাইমস এর সম্পাদক জন উইদারো, দ্য টেলিগ্রাফের সম্পাদক ক্রিস ইভান্স, দ্য গার্ডিয়ানের প্রধান সম্পাদাক ক্যাথরিন ভিনার এবং ডেইলি মেইলের সম্পাদক টেড ভেরাইটি।

এছাড়া স্কাই নিউজের সংবাদদাতা স্টুয়ার্ট রামসে, দ্য গার্ডিয়ানের শাউন ওয়াকার এবং লুক হার্ডিং, বিবিসির সংবাদদাতা নিক বেক এবং পল এডামসসহ কয়েক জন টিভি উপস্থাপক ও কলামনিস্ট রয়েছেন তালিকায়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শীর্ষ সাংবাদিকদের নিষিদ্ধ করল রাশিয়া

আপডেটের সময় ০৫:৩২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২