ভিয়েনা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন লালমোহন রেড ক্রিসেন্ট সোসাইটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২০২ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে সারা দেশের মতো ভোলার লালমোহন উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমোহন উপজেলা টিম মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্যোগের অংশ হিসেবে শনিবার দুপুরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৫০জনের অধিক দরিদ্র ও শীতকষ্টে ভোগা মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে ।

কম্বল বিতরণ উপলক্ষ্যে লালমোহন উপজেলা রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা জানান, এই শীতে যাতে কোন অসহায় মানুষ কষ্ট না পায়, এজন্য আমরা এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। সমাজের সবাইকে নিজেদের অবস্থান থেকে শীতার্তদের সহায়তা করার আহ্বান জানাই।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমোহন উপজেলা টিমের ইয়ুথ লিডার ফরহাদ আহমেদ, ইয়ুথ লিডার জোনায়েদ আহমেদ, নাহিদ ফরাজি, আবু বকর, খাদিজা, রিক্তা সহ অন্যান্য সদস্যরা।

তারা স্থানীয় অসহায়, বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী এবং দরিদ্র পরিবারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। কম্বল পাওয়া একাধিক উপকারভোগী জানান, এতদিন শীতের কারণে রাতে ঠিকমত ঘুমাতে পারছিলাম না। আজকে রেড ক্রিসেন্টের কম্বল পেয়ে অনেক স্বস্তি অনুভব করছি। তাদের এই সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর   

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন লালমোহন রেড ক্রিসেন্ট সোসাইটি

আপডেটের সময় ০৫:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬