ভিয়েনা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

শিগগিরই এনআইডি কার্যক্রম চালু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ১১৬ সময় দেখুন

ঢাকা: আগামী দুই মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, এখন থেকে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলবে। আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। না হলে কেন দেওয়া যাচ্ছে না, এর ব্যাখ্যা দিতে হবে। অনেকেই ভুগছেন এ ব্যাপারে।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের (ইসি) কাজ ভোটার তালিকা ও নির্বাচন করা। কোনো দেশে ইসি এনআইডি করে না।

তিনি বলেন, আজকের বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এসময় পরিকল্পনা মন্ত্রী আইফোন ছিনতাইয়ের বিষযে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তবে সামগ্রীক অবস্থা ভালো।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মুক্তকিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত। খুব শিগগিরই গেজেট জারি হবে। জিয়াউর রহমানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জিয়ার খেতাব নিয়ে একটা উপকমিটি করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনের সঙ্গে সে জড়িত কীনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আদালতে প্রমাণ সাপেক্ষে তথ্য উপাত্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। অনেকের মন্তব্য পেয়েছি। আমরা কোনো প্রতিবেদন এখনো উপকিমিটির কাছ থেকে পাইনি। জিয়া বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত, এটা মানুষ বিশ্বাস করে। তবে তা প্রমাণ করতে হবে। নাহরে বিষয়টি রাজনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিগগিরই এনআইডি কার্যক্রম চালু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেটের সময় ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১