ভিয়েনা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার লেবাননে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও একটি প্রশিক্ষণ কমপ্লেক্সসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ কর্তৃক ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য ব্যবহৃত বেশ কিছু অস্ত্রভাণ্ডার ও সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হওয়ার কথা থাকলেও, ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং কৌশলগত বলে বিবেচিত পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় লেবাননে ৩৪০ জনের বেশি নিহত হয়েছে।
শুক্রবারের হামলার এক দিন আগেও সিরিয়া সীমান্তের কাছে ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়।
বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, লেবাননে এক হামলায় তারা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের অভিজাত কুদস ফোর্সের এক সদস্যকে হত্যা করেছে।
শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং সতর্ক করেছে যে, ইসরাইল রাষ্ট্রের জন্য সৃষ্ট যেকোনো হুমকি তারা নিশ্চিহ্ন করে দেবে।
যুক্তরাষ্ট্রের তীব্র চাপ ও ইসরাইলি হামলা বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে লেবানন সরকার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল থেকে শুরু করে হিজবুল্লাহকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে নিরস্ত্রীকরণ কার্যক্রম বছরের শেষ নাগাদ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তবে ইসরাইল লেবাননের সেনাবাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে বলেও অভিযোগ করেছে। অন্যদিকে, হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে।
ঢাকা/এসএস

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

আপডেটের সময় ১২:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫