ভিয়েনা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় একজন নিহত হয়েছে। হিজবুল্লাহর একজন কর্মীকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে শনিবার ইসরাইল জানিয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী যুদ্ধবিরতি সত্ত্বেও এটি ছিল সর্বশেষ মারাত্মক হামলা।

এএফপি’র সংবাদদাতা মারজায়ুন জেলায় ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীদের পরিদর্শন করতে দেখেছে। সেখানে রাস্তার পাশে একটি সাদা গাড়ির আংশিকভাবে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আল-খারদালি সড়কে একটি গাড়িতে ইসরাইলি শত্রুদের হামলায় একজন নিহত হয়েছে।’

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের ওপর ‘গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রচেষ্টায় অংশ নেওয়া একজন হিজবুল্লাহ সন্ত্রাসীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১

আপডেটের সময় ১২:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫