ভিয়েনা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে ১০ জেলে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৯৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর থেকে বিকেল পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় ৫ হাজার মিটার অবৈধ জাল, দুইটি মাছ ধরা ট্রলার এবং বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ জব্দ করা হয়।

পরে বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ৬ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এ ছাড়া বাকি ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে, অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ বিতরণ করা হয়েছে বিভিন্ন এতিমখানা ও মাদরাসায়।

জব্দ করা ট্রলারগুলো পরবর্তীতে নিলামের জন্য মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, অফিস সহকারী আব্বাছ উদ্দিন ফরাজী, ক্ষেত্র সহকারী মো. সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. শাহ আজিজ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলছে। এই সময় কেউ নিয়ম ভঙ্গ করে নদীতে মাছ শিকারে নামলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ১০ জেলে আটক

আপডেটের সময় ০৮:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫