ভিয়েনা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং আন্তর্জাতিক আইন ও আইসিসির কঠোর সমালোচনা করলেন রুবিও হরমুজে মাইনের আঘাতে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১১৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে কালমা ইউনিয়নের ডাওরী বাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মাহমুদ তালহা সাদী।

তিনি জানান, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী (৫ বছরের কম) শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৯ মে পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ক্যাম্পেইনের আওতায় মোট ২১৬টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকসহ স্থায়ী কেন্দ্র এবং স্কুলভিত্তিক কেন্দ্র মিলিয়ে প্রায় ৪৪ হাজার ৭৩৯ জন শিশুকে বিনামূল্যে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে।

কর্মসূচির অংশ হিসেবে ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এরপর ২ মে থেকে ৯ মে পর্যন্ত স্কুলভিত্তিক ক্যাম্পেইন চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিপিআই মো. নুর উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক রাবেয়া বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

আপডেটের সময় ০৪:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬