ভিয়েনা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে সেমাই কারখানায় অভিযান ও জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১৬১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অপরাধে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খান সাহেবের রোড, ফায়ার ব্রিগেড এর পাশের গলিসহ বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোলা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ নূুর হোসেন অভিযানের নেতৃত্ব দেন।
নূুর হোসেন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি এবং প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকার কারণে মিনা ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে গোয়েন্দা সংস্থা এনএসআই এর ভোলা জেলার সহকারী পরিচালক ফয়জুল হক সাকিব ও বাংলাদেশ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মো: সুলাইমান উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তারা। 
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সেমাই কারখানায় অভিযান ও জরিমানা

আপডেটের সময় ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫