ভিয়েনা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

লালমোহনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেল ৪৫ হাজার ২৪৯ শিশু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ২০৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৮টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান। এরপর থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৪৫টি কেন্দ্রে একযোগে চলে এ ক্যাম্পেইন।

অনুষ্ঠিত ক্যাম্পেইনে লালমোহন উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৩৬৩জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৮৮৬জন শিশুসহ সর্বমোট ৪৫ হাজার ২৪৯জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এরমধ্যে ৭৯জন প্রতিবন্ধী শিশু রয়েছে।

ক্যাম্পেইনের উদ্বোধনকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপার ভাইজার দিপালী রাণী দে, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. শফিকুল ইসলাম, হেল্থ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. সামিউল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেল ৪৫ হাজার ২৪৯ শিশু

আপডেটের সময় ০৩:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪