ভিয়েনা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায় ভোলাবাসীকে নতুন সম্ভাবনার কথা ভাবতে হবে : গাজী নজরুল ইসলাম লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কৃষকের ঘরে বীজ নেই, বাড়ছে বাজারনির্ভরতা: বীজের নিয়ন্ত্রণ হারিয়ে ঝুঁকিতে ঝিনাইদহের কৃষি

লালমোহনে বৃদ্ধের ধর্ষণের শিকার সাত বছরের শিশু!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৯২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি : ভোলার লালমোহনে নানা বাড়ি বেড়াতে এসে আবদুল মান্নান নামে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের দ্বারা সাত বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে লালমোহন সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড চেয়ারম্যান বাজার সংলগ্ন লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় কয়েকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ঘটনাটি ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। পরে সংবাদ পেয়ে শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় লালমোহন থানা পুলিশ।

এ ঘটনায় শিশুটির বড় মা (নানির মা) নুরজাহান বেগম বাদি হয়ে লালমোহন থানায় মামলা একটি দায়ের করেছেন।মামলা নম্বর চব্বিশ। 

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে বুধবার সকালে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য ভোলা সদরে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের লাঠিয়াল বাড়ি শিশুটির নানা বাড়ি, সে ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। তার বাবার বাড়ি চরফ্যাশনের চর কুকরী মুকরী।

এদিকে শিশুটির দিকে নজর পরে নানা বাড়ির প্রতিবেশি আব্দুল মান্নান মনুর। বুধবার বিকেল চারটার দিকে শিশুটিকে ফুসলিয়ে প্রতিবেশি মনোয়ারের ঘরের বাথরুমে নিয়ে ধর্ষণ করে আবদুল মান্নান মনু। ঘটনাটি নানা বাড়ির লোকজনকে জানায় শিশুটি। এরপরই স্থানীয়রা জেনে গেলে পালিয়ে যায় ওই বৃদ্ধ আবদুল মান্নান মনু।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বৃদ্ধের ধর্ষণের শিকার সাত বছরের শিশু!

আপডেটের সময় ০৫:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫