ভিয়েনা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির শিক্ষক আরিফুলের উদ্ভাবন নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের উত্ত্যক্তের প্রতিবাদ, ঝালকাঠিতে যুবক আটক লালমোহনে কৃতী ২০০ শিক্ষার্থী পেল সংবর্ধনা ইরান যুদ্ধে বিপুল গোলাবারুদ খরচ, সংকটে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১১৩ সময় দেখুন

ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহনে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে অভয়াশ্রম অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল জব্দ করা হয়। এরমধ্যে ২০ হাজার মিটার ধরাজাল এবং ১৬ হাজার মিটার টাইগার জাল রয়েছে। পরে রাতেই এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া অভিযানে ২০ কেজি জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির আরও দুই মণ মাছও জব্দ করা হয়। এসব মাছ স্থানীয় কয়েকটি এতিমখানাসহ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী নূরনবী ও অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আপডেটের সময় ১১:০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫