ভিয়েনা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৪৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহনে ধানের শীষের প্রতিককে বিজয়ের লক্ষ্যে প্রচারণা সভা ও জনসংযোগ করেছে উপজেলার বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপি ও সহযোগী সংগঠন।

রবিবার (০৫ অক্টোবর) বদরপুর ০১নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে সকাল ৯টায় প্রচারণা সভা শেষে বগীরচর এলাকায় জনসংযোগ করা হয়। প্রচারণা সভায় বিএনপির দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান এবং এলাকার উন্নয়ন ও জনসেবা করতে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

নির্বাচনী প্রচারণা সভা শেষে দলীয় নেতাকর্মীরা বগীরচর এলাকায়, হাট-বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে সাধারন মানুষের সঙ্গে কুলশ বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এর ফলে লালমোহনে নির্বাচনী প্রচারণার নতুন গতি পথ পেয়েছে, যা সাধারন মানুষের মধ্যেও আলোচনা উৎসাহ দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শহিদুল্লাহ মেলকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নেছার উল্যাহ, যুবদলের সভাপতি আকবর হোসেন। এসময় বদরপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল, ওলামা দলের সভাপতি ক্বারী মোঃ ছালামত উল্যাহ, সাধারন সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন, লালমোহন উপজেলা জিয়া পরিষদ নেতা আঃ মান্নান, বদরপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা

আপডেটের সময় ০২:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫