ভিয়েনা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১১৩ সময় দেখুন

oplus_3072

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রাফিন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আপন আলী মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু রাফিন ওই বাড়ির মো. রুবেলের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপরে রাফিনের মা মাঠে ধান শুকাতে দেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠ থেকে ধান সরাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ ফাঁকে অসাবধানতাবশত মাঠ সংলগ্ন পুকুরে পড়ে যায় শিশু রাফিন। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু রাফিনকে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু রাফিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৪:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬