ভিয়েনা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে ছাগল বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৪৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস)-এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার আবুগঞ্জ বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে বিশেষ অনুদানভিত্তিক ছাগল পালন কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও ছাগল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাসের নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মাসুদ।

বক্তারা বলেন, বিতরণকৃত ছাগলগুলোর যথাযথ পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। যারা সফলভাবে এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন, ভবিষ্যতে তাদের জন্য আরও উন্নয়নমূলক সহায়তার সুযোগ সৃষ্টি করা হবে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে অতিথিবৃন্দ ২৫ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে মোট ৫০টি ছাগল বিতরণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে ছাগল বিতরণ

আপডেটের সময় ১২:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬