ভিয়েনা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

লালমোহনে জেলেদের মাঝে চাল বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২৩৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : মা ইলিশ সংরক্ষণ অভিযানে কর্মহীন হয়ে পড়া ভোলার লালমোহনের জেলেদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের ৭১৬ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

এদিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এবার যথা সময়ে সঠিক পরিমাণের চাল পেয়ে খুশি উপকারভোগী জেলেরা।

এ সময় লালমোহন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল-মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মেহেদি হাসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খান, সিনিয়র সহ-সভাপতি মো. নাসিম মাতাব্বরসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জেলেদের মাঝে চাল বিতরণ

আপডেটের সময় ০৩:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫