ভিয়েনা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

লালমোহনে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৪৫১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : দেশব্যাপী দাওয়াতী পক্ষ ও গণসংযোগ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত  হয়েছে।  ফরাজগঞ্জ ইউনিয়নের সভাপতি মাওলানা নুরে আলম এর সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় সাদাপোল ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার আমীর মাওলানা আবদুল হক।
অন্যান্যদের মধ্যে উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পৌরসভা আমীর  মাওলানা নিয়াজ মাহমুদ সাইফুল, ব্যবসায়ী ফোরামের সভাপতি আবুল হাসান ও উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাসনাইন আল মুসা উপস্থিত ছিলেন। 
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর আইন চায় এবং সৎ লোকের শাসন চায় এই শ্লোগান বুকে ধারণ করে পথচলা শুরু করেছে।  সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। তাই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, শোষণ, নিপীড়ন, জুলুমের সমূলে উৎপাটন করতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা তলে এসে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে আহবান জানান। অনুষ্ঠানে  উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দসহ শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। 
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৯:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫