ভিয়েনা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বসতবাড়ি ও পান-সুপারির বাগান জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে উপজেলার রামগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পুর্ব চরউমেদ গ্রামের হাবিবুল্লাহ মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির মো: মহিবুল্লাহ জানান, মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার ভাংঙ্গাপোল এলাকার বাসিন্দা মৃত জায়নাল আবেদিন মাস্টারের ছেলে মো: নয়ন প্রায় অর্ধশত লোক ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসতবাড়ি জবরদখলের চেষ্টা করে। আমি ভয়ে পালিয়ে গেলে বাড়ির মহিলাদের সাথে দুর্ব্যবহার করে নয়ন ও তার লোকজন।
তিনি আরও বলেন, নয়নের বাবা-চাচাাদের কাছ থেকে ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত ৭ দলিলে ৮১ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করছি। যার খতিয়ান নং সিএস ২৯৪ এবং এসএ ৩৯৫।
কিন্তু হঠাৎই আমাদের কাছে জমি পাবে বলে লোকবল নিয়ে আসে নয়ন এবং জোরপূর্বক পানের বরজ, বাগানসহ বসতবাড়ি মেপে সীমানা চিহ্ন দিয়ে যায়।
মো: মহিবুল্লাহ বড় বোন হাসিনা বেগম বলেন,নয়নের জবরদখল চেষ্টার বিষয়টি আমরা রমাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জাফর মিয়াকে জানালে ঈদের পর বসে সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে জবরদখল চেষ্টার অভিযোগের বিষয়ে নয়ন বলেন, ওই বাড়ির ৮১ শতাংশ জমির মালিক আমার বাবা-চাচারা। তাদের কাছ থেকে মহিবুল্লাহ গংরা ক্রয়ের কোনো দলিল থাকলে জমির প্রতি আমার দাবি নেই।
রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর মিয়া বলেন, ঈদের পরে উভয়পক্ষের কাগজপত্র দেখে সুষ্ঠু সমাধান দেওয়া হবে। যার কাগজ আছে সে-ই পাবে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ

আপডেটের সময় ০২:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫