ভিয়েনা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস

লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৫৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাড়ি বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার দাতার ৮১ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার পরও পুনরায় ওই জমি দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে এ বিরোধ চলমান রয়েছে। বিষয়টি নিয়ে একাধিক মামলাও হয়েছে এবং আদালতের রায় পেলেও তারা জমির দখলে যেতে পারছেন না বলে অভিযোগ করেন।

অভিযোগ রয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে সালিস না মেনে সেলিম, সালাউদ্দিন, নাজিম, কুলসুম (৩৫) ও রোকেয়া (৩০) অতর্কিত হামলা চালান। এতে মো. আল সাব্বির (২৯) ও ফিরোজ আলম (৩৬) আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিবি কুলসুম বলেন, তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারাই আমাদের ওপর হামলা করে। আমরা কোনো হামলা করিনি। তারা যে অভিযোগ করেছে, তা সত্য নয়।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ৯৯৯ জরুরি সেবায় কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। চিকিৎসা শেষে তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। ঘটনাটি সম্পর্কে আমরা সচেতন রয়েছি এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২

আপডেটের সময় ০৫:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬