ভিয়েনা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৯০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় যাত্রী বেশে মো. আবু বক্কর নামে ৫৫ বছর বয়সী এক অটোরিকশা চালককে চুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেন।

বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অটোরিকশা চালক মো. আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির ছেলে।

স্থানীয়রা জানান, যাত্রীবেশে ছিনতাইকারীরা অটোরিকশা ভাড়া নিয়ে কচুয়াখালী এলাকার একটি নির্জন স্থানে যান। সেখানে নিয়ে চালক আবু বক্করকে চুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। এ অটোরিকশা ছিনতাইকারী সিন্ডিকেট এর আগেও বিভিন্ন স্থানে এ ধরণের ঘটনা ঘটিয়েছে।

নিহত অটোরিকশা চালক আবু বক্করের বোন জুলেখা বেগম বলেন, আমার ভাই প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। গভীর রাতে ফেসবুকে লালমোহনে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের খবর দেখি। এরপর বুধবার সকালে লালমোহন থানায় গিয়ে নিশ্চিত হই মরদেহটি আমার ভাইয়ের।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেটের সময় ০৩:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫