ভিয়েনা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু মাহমুদ তালহা সাদী‘র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মশাবাহিত ডেঙ্গু রোগ থেকে নিরাপদ থাকতে এই প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণা ও লিফলেট বিতরনের সময় ডা. আবু মাহমুদ তালহা সাদী বলেন, সারা দেশের ন্যায় সম্প্রতি লালমেহান উপজেলায় ডেঙ্গুর প্রকোপ ও রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। গত দুই দিন ভার্চুয়ালি মিটিংএ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ডেঙ্গুর ব্যাপারে মাইকিং ও লিফলেট বিতরণ করতে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। দিনে ও রাতে মশার কামড় থেকে রক্ষা পেতে মশারি, মশা প্রতিরোধক এবং শরীর ঢেকে রাখে- এমন পোশাক ব্যবহার করতে হবে। জ্বর হলে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হবে। লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ আন্তরিকতার সহিত রোগীদের সেবা প্রদান করে যাচ্ছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ

আপডেটের সময় ০৫:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬