ভিয়েনা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ে সেমিনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৩৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসজনিত কিডনি রোগ বর্তমানে একটি বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিচ্ছে বলে মত প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, “অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সচেতনতার অভাবে দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মেলন কক্ষে ‘Lifestyle, Diet and Kidney Disease: A Growing Public Health Challenge’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি ও রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী।

অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রোটারিয়ান ড. মোঃ নজমুস সাদেকীন। রিসোর্স পারসন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রোটারিয়ান ড. মো. শহীদুল্লাহ কায়সার (অর্থোপেডিকস ও ট্রমাটোলজি) এবং মাভাবিপবির বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল জলিল ও পাস্ট সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম। প্রোগ্রাম পরিচালনা করেন রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাংগাইলের প্রেসিডেন্ট রোটারেক্টর মোঃ সাকিব হাসান খান।
বক্তারা বলেন, কিডনি রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি, রোটারিয়ান ও রোটার‌্যাক্ট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ে সেমিনার

আপডেটের সময় ০১:০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬