ভিয়েনা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লন্ডন থেকে প্যারিস পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ১৫৫ সময় দেখুন

ইউরোপ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে মঙ্গলবার দুপুরে ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাঁকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রীকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে এবং প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করবেন। তিনি গার্ড পরিদর্শন করবেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফরাসি প্রেসিডেন্ট একান্ত আলাপে বসবেন এবং উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হবে।

শেখ হাসিনা এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। এলিসি প্রাসাদে রিপাবলিকান গার্ডের গার্ড অব অনার পরিদর্শন করবেন।

এর পর প্রধানমন্ত্রীর ফরাসি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে যাবেন। দুই নেতা একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লন্ডন থেকে প্যারিস পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৫:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১