ভিয়েনা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক

লকডাউন নয়, টিকা ও মাস্ক পরার ওপর গুরুত্ব দিল যুক্তরাষ্ট্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ১১৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর লকডাউনে না গিয়ে টিকা ও মাস্ক পড়ার ওপরে গুরত্ব দিতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি উদ্বেগের কারণ কিন্তু আতঙ্কের কারণ নয়।

সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে জো বাইডেন এ কথা বলেন।

বাইডেন বলেন, ‘মানুষ যদি টিকা নিয়ে থাকে এবং মাস্ক পরে তাহলে এখন লকডাউনের কোনো প্রয়োজন দেখছি না।’ হোয়াইট হাউসে বাইডেন বলেছেন, এটি ‘প্রায় অনিবার্য’ যে ওমিক্রন অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে।

কানাডায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর মার্কিন যুক্তরাষ্ট্র আটটি দক্ষিণ আফ্রিকান দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হয়।

উল্লেখ, বিশ্বে এ পর্যন্ত ১৫০ জনের দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর বিশ্বের কমপক্ষে ৭০টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউন নয়, টিকা ও মাস্ক পরার ওপর গুরুত্ব দিল যুক্তরাষ্ট্র

আপডেটের সময় ০৬:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১