ভিয়েনা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

রোমের সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি দুই নারী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ১৩৬ সময় দেখুন

রোম প্রতিনিধি: ইতালির রোমে আগামী ৩ ও ৪ অক্টোবর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দুই বাংলাদেশি বংশোদ্ভুত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, লায়লা শাহ ও জুমানা মাহমুদ।

তারা স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের বিপরীতে লড়বেন। ওয়ার্ডভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করতে এরইমধ্যে তারা প্রচারণাও শুরু করেছেন।

লায়লা শাহ ৫ এবং জুমানা ৭নং মিউনিসিপিও থেকে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন। নির্বাচনে ভোটাররা ৫ ও ৭নং ওয়ার্ড ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে তাদের ভোট দিতে পারবেন।

নারী উদ্যোক্তা লায়লা শাহ বলেন, বাংলাদেশি কমিউনিটির সমস্যাগুলো সমাধানের জন্য একটি শক্ত প্ল্যাটফর্ম দরকার। তাই ইতালির রাজনৈতিক প্ল্যাটফর্মে নিজেকে সম্পৃক্ত রেখে বাংলাদেশিদেরসহ অন্যান্য দেশের অভিবাসীদের সমস্যাগুলো সমাধানে কাজ করতে চান তিনি।

আরেক প্রার্থী রোমের তরভেরগাতা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী জুমানা মাহমুদ জানান, ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা ভেবেই তিনি রাজনীতিতে নেমেছেন। মূলধারার রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করলে বাংলা কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরতে সহজ হবে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোমের সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি দুই নারী

আপডেটের সময় ০২:১৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১