ভিয়েনা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান আটক, তেল রেখে পালিয়ে যায় চালক কারামুক্ত হলেন শ্রমিকদল নেতা মোকলেস, ফুলের মালায় বরণ প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

রূপসী বাংলা হোটেলে অভিযান, জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৮৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত রূপসী বাংলা হোটেল-এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাসি ও পচা খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং হোটেল পরিচালনায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই ) দুপুরে পরিচালিত এ অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ টাঙ্গাইল অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল হোটেলের রান্নাঘর, খাদ্য সংরক্ষণাগার এবং পরিবেশন ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় বাসি ও পচা খাবার সংরক্ষণ, বিভিন্ন খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের আলামত, অপরিচ্ছন্ন রান্নাঘর এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়টি ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় রূপসী বাংলা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ কোনো ধরনের খাদ্য উৎপাদন, সংরক্ষণ বা বিক্রয়ের সুযোগ দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান আটক, তেল রেখে পালিয়ে যায় চালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রূপসী বাংলা হোটেলে অভিযান, জরিমানা

আপডেটের সময় ০৯:২৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬