ভিয়েনা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৭৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, যথাসময়ে নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তফসিল ঘোষণা করবে।

আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সচিবালয়ের সচিব ও ইসি সচিবালয়ের সচিবও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেই বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্য প্রস্তুতি নেবে এবং কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার পর যথাসময়ে দিনক্ষণ জানানো হবে। এখন পর্যন্ত কোনো সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি।

এ সময় এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা হবে এবং নির্বাচন কমিশনই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। নির্বাচন অনুষ্ঠিত হলে তা নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় সম্পন্ন হবে।

তিনি বলেন, প্রয়োজন হলে প্রক্রিয়াগত কারণে ভেন্যু পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে এ সংক্রান্ত সব তথ্য গেজেট প্রকাশের মাধ্যমে জানানো হবে।

সিইসি আরও জানান, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। একই সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি চলমান থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে সম্পন্ন করতে কমিশন সক্ষম।

ভোটার তালিকার বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত তথ্য চেয়ে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভোটার তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।

সংসদ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে কি না— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংসদ অধিবেশন থাকুক বা না থাকুক, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই।

সাতক্ষীরা-৪ আসন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। বৈঠকের আলোচনার বিষয় ছিল শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি

আপডেটের সময় ১১:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬