ভিয়েনা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

রাশিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্র’ ঘোষণা করল ইউরোপীয় পার্লামেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ১৪৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় আইনপ্রণেতারা রাশিয়াকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন। বুধবার তারা এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেন। ইউরোপীয় আইনপ্রণেতারা রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার যে প্রস্তাব অনুমোদন করেছে এটি একটি প্রতীকী রাজনৈতিক পদক্ষেপ। এর আইনগত কোন পরিণাম নেই।

কিয়েভ মাসের পর মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে আসছিল। এ উদ্যোগের প্রশংসা করেছেন জেলেনস্কি। তবে স্ট্রাসবার্গ পার্লামেন্টের এ সিদ্ধান্ত সম্ভবত রাশিয়াকে ক্ষুব্ধ করবে।

এদিকে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে নতুন করে রাশিয়া হামলা চালিয়েছে। এতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনসহ প্রতিবেশি মলদোভাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জাতিসংঘের কাছে এ হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। জেলেনস্কি ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, আমাদের তাপমাত্রা যখন শূন্য ডিগ্রির নিচে তখন অসংখ্য লোক বিদ্যুৎহীন, তাপছাড়া, পানিছাড়া জীবন কাটাচ্ছে। এটি অবশ্যই মানবতার বিরুদ্ধে অপরাধ।

এ হামলার কারণে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে ব্যাপক চাপ তৈরি হয়েছে। দেশটির দক্ষিণ ও উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাজধানী কিয়েভেও পানি ও বিদ্যুৎ সরবরাহ নেই।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্র’ ঘোষণা করল ইউরোপীয় পার্লামেন্ট

আপডেটের সময় ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২