ভিয়েনা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ স্পিকারের এপিএস সবুজকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক বোরকা পরে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ! লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১০৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রুশ অভ্যন্তরে মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলা চালাতে জো বাইডেন প্রশাসন অনুমতি দেয়ার পর পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়েছে। এ অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রাথমিক অনুমতি দিয়েছেন। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেবে। খবর রয়টার্স

রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা অথবা বিমান হামলার মতো ঘটনা ঘটলে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। প্রাথমিক ঘোষণায় এমনটাই নির্দেশনা দেয়া হয়েছে।

জোটভূক্ত সদস্য রাষ্ট্রের দ্বারা রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন শুরু হলে মস্কো বসে থাকবে না। এর পাল্টা প্রতিক্রিয়া গ্রহণ করা হবে। এমনটাই জানিয়েছেন পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনেন। সেখানে বলা হয়, যে কোনো বিতর্কিত হামলা যৌথ হামলা হিসেবে বিবেচনা করবে রাশিয়া। এতে করে হামলা চালানো রাষ্ট্রের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার সুযোগ পাবে মস্কো।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন

আপডেটের সময় ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪