ভিয়েনা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের হোতা বিএনপি: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ১৩৪ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে হিংস্রতা  আর ষড়যন্ত্রের হোতা বিএনপি। মঙ্গলবার (২২জুন) তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী নয়, কারো উপর হিংস্র আচরণও করেনি বরং প্রধানমন্ত্রী বিরোধীদলের নানান উসকানির মুখে অত্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে বিএনপিই দানবীয় আচরণ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শত উসকানির বিপরীতে শেখ হাসিনা সরকার অত্যন্ত সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। শেখ হাসিনার উদারতা দেখে ভাববেন না এটা আমাদের দুর্বলতা।

বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা চায় দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে। আন্দোলনের নামে জনগণ ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করাই বিএনপির রাজনীতি। জনগণের প্রতি রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্বশীলতা রয়েছে তা পালনে বিএনপি অনেক আগেই ব্যর্থ হয়েছে।

নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরে বিএনপি যে নানামুখী ষড়যন্ত্র করছে, তা কারো অজানা নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার গঠনের আর কোনো বিকল্প পথ নেই,এটাই সংবিধান সম্মত পথ। জনগণ চাইলেই নির্বাচিত হবেন এবং সরকার গঠন করবেন। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই জনগণের প্রতি আস্থাশীল।

এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ’র বোর্ড সভায় তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

এ সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকা মহানগরীতে ইজিবাইক,ব্যাটারীচালিত রিক্সা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও  দুই সিটি করপোরেশনকে কঠোর হওয়ার আহবান জানান।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের হোতা বিএনপি: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৫:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১