ভিয়েনা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

রাজধানীতে সকাল থেকে আবারও বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৬৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানী ঢাকায় দ্বিতীয় দিনের মতো হচ্ছে বৃষ্টিপাত। সোমবার সকাল থেকেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এদিন ভোর থেকেই থমথমে ছিল আবহাওয়া। বাতাসে আর্দ্রতা ও গুমোট পরিবেশের কারণে গরম অনুভূত হয়। সকাল ৯টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এতেই মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারের দিকে দেখা দেয় যানজট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলমান। ভোগান্তিতে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অফিসগামীদেরও বাড়তি ভাড়া গুনে যেতে হয় কর্মস্থলে। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি ইউনিভার্সিটি পরীক্ষা স্থগিত করেছে। সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্লাসের।

বৃষ্টি ও যানজটে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। বৈরী আবহাওয়ার মধ্যেই তাদের বের হতে হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কয়েক বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীতে সকাল থেকে আবারও বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

আপডেটের সময় ১০:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬