ভিয়েনা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

রাজধানীতে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ১৩৪ সময় দেখুন

ঢাকা: কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ।

কুমিল্লার ঘটনায় বিক্ষুব্ধ মুসল্লিরা শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে এলে পুলিশী বাঁধার মুখে পড়ে। মিছিলকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় সংঘর্ষ।

প্রায় আধা ঘণ্টাব্যাপী থেমে থেমে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। মিছিলকারীদের ইটের আঘাতে এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়।

পুলিশের দাবি, মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়েছে। এ সময় বেশ কয়েকজন মিছিলকারীকে আটক করেছে পুলিশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীতে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ

আপডেটের সময় ০৬:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১