ভিয়েনা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে : মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৭১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রুপদানে যুবদলকে আত্মনিয়োগ করতে হবে। যুবদলের প্রত্যেকটি নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। চাঁদাবাজি, অপকর্ম যেন আমাদেরকে স্পর্শ না করে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন চৌরাস্তায় মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোসলে উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে : মেজর হাফিজ

আপডেটের সময় ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫