ভিয়েনা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক করতে যাচ্ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৪ সময় দেখুন

এটি ডোনাল্ড ট্রাম্প সরকারের বাণিজ্য নীতি সংস্কারের একটি অংশ বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সোমবার থেকে যুক্তরাষ্ট্রে সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক বাড়ানো হবে। এটি তার বাণিজ্য নীতি সংস্কারের একটি অংশ।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প আরও বলেন, তিনি মঙ্গল বা বুধবার পালটা শুল্ক আরোপের ঘোষণা দেবেন, যা প্রায় তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইস্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও পরে কানাডা, মেক্সিকো এবং ব্রাজিলসহ কয়েকটি বাণিজ্য অংশীদারকে শুল্কমুক্ত কোটা প্রদান করেন।

প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এই কোটা ব্রিটেন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে প্রসারিত করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ইস্পাত মিলের ব্যবহার হ্রাস পেয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর বিদ্যমান শুল্কের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে।

শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন, তিনি এই সপ্তাহে অনেক দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করবেন। তিনি বাণিজ্য অংশীদারদের সাথে মিল রেখে যুক্তরাষ্ট্রের শুল্কের হার বৃদ্ধি করবেন। তিনি দেশগুলোর নাম উল্লেখ না করলেও অন্যান্য দেশের সাথে সম আচরণ করার জন্য এই শুল্ক আরোপ করা হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্র সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক করতে যাচ্ছে

আপডেটের সময় ১০:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫