ভিয়েনা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১০৮ সময় দেখুন

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান ক্রয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুবুর রহমান

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এতথ্য জানান তিনি। বাণিজ্য সচিব জানান, এসব বোয়িং বিমান ধাপে ধাপে বাংলাদেশকে সরবরাহ করা হবে। পাশাপাশি গম কেনার চুক্তিও হয়েছে। সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে বলেও জানান তিনি।

বাণিজ্য সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনার জন্য প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে। ওয়াশিংটনে আগামী ২৯ ও ৩০ জুলাই দুপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে এটি তৃতীয় আলোচনা হবে বলে জানান তিনি।

মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে আগের দুই দফার আলোচনা ইতিবাচক ছিল বলে আমরা মনে করি। এবার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) সঙ্গে মূল বৈঠক হবে। আশা করছি, এবারের আলোচনাতেও ভালো কিছু হবে।

তবে আগামী পহেলা আগস্টের আগেই ইতিবাচক কোনও ঘোষণা পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়লেও
দেশের বাজারে ভোক্তাদের ওপর এর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য সচিব।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ

আপডেটের সময় ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫