ভিয়েনা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

যুক্তরাষ্ট্রের ভিসায় স্বাস্থ্য বিষয়ে অভিনব নতুন নিয়ম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৮৫৯ সময় দেখুন

ডায়বেটিসসহ আরও কয়েকটি রোগ থাকলে যুক্তরাষ্ট্র আর ভিসা নাও দিতে পারে

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে,ওয়াশিংটন ভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম কেএফএফ হেলথ নিউজ।

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন বিশ্বের অনেকে। তবে বিভিন্ন কারণে সবার এ স্বপ্ন পূরণ হয় না। এখন থেকে ডায়বেটিসসহ আরও কিছু রোগ থাকলে যুক্তরাষ্ট্র আর ভিসা নাও দিতে পারে বলে দেশটির এক সরকারি নির্দেশনায় এই ইঙ্গিত দেওয়া হয়েছে।

মূলত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ যুক্তরাষ্ট্রে গেলে চিকিৎসা করালে সেখানে সরকারের খরচ হয়। এই খরচ কমাতেই রোগাক্রান্তদের ব্যাপারে এমন ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

কেএফএফ হেলথ নিউজের তথ্য অনুসারে, যারা রোগাক্রান্ত তারা যুক্তরাষ্ট্রে এসে বসবাস শুরুর পর চিকিৎসা ব্যয় চালিয়ে নিতে পারবেন কি না, সেটি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে বিশ্বব্যাপী বিভিন্ন দূতাবাস এবং কনস্যুলেটে গাইডলাইন পাঠানো হয়েছে।

এই গাইড লাইনের নির্দেশনা মোতাবেক, ভিসা আবেদনকারীর স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে হার্টের রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ক্যানসার, ডায়বেটিস, মেটাবলিক রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক স্বাস্থ্যসহ কিছু নির্দিষ্ট রোগগুলো বিবেচনায় নিতে বলা হয়েছে।

কারণ হিসেবে বলা হয়েছে, এই রোগগুলোর চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় লক্ষ লক্ষ ডলার খরচ হতে পারে। আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে নিজ খরচে চিকিৎসা ব্যয় মেটাতে পারবে কি না সেটিও খতিয়ে দেখতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ভিসার আবেদন যাচাই করার সময় সংক্রামক রোগ পরীক্ষা করা, টিকার ইতিহাস দেখা, এবং মানসিক অসুস্থতা যাচাই করা— এসব প্রক্রিয়া আগে থেকেই ছিল। তবে এই নতুন নির্দেশিকায় আরও কিছু স্বাস্থ্যগত সমস্যা যুক্ত করা হয়েছে, যা এখন থেকে বিবেচনা করতে হবে।

কবির আহমেদইবিটাইমস

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের ভিসায় স্বাস্থ্য বিষয়ে অভিনব নতুন নিয়ম

আপডেটের সময় ০৮:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫