ভিয়েনা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রকে পাল্ট ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫৫৯ সময় দেখুন

ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন।শ

শনিবার (১৩ জুলাই) ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এই হুমকি দেন।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করে, তাহলে ইইউ তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

সপ্তাহব্যাপী আলোচনার পর বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

ইইউ’র নির্বাহী শাখার প্রধান ভন ডের লেইন এক বিবৃতিতে বলেছেন, ইইউ ১ আগস্টের মধ্যে একটি চুক্তির জন্য কাজ চালিয়ে যেতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আনুপাতিক প্রতিকার গ্রহণসহ, ইইউ’র স্বার্থ রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রকে পাল্ট ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

আপডেটের সময় ০৯:১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫