ভিয়েনা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

মেয়র জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করল আওয়ামী লীগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ১৩২ সময় দেখুন

ঢাকা: গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্যপদসহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার বিকালে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে পদ থেকে আজীবন বহিষ্কারের ঘোষণা দেন। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।’

এদিকে, জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য যে, গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা গেছে। বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ভিডিও প্রকাশের পর গত ৩ অক্টোবর জাহাঙ্গীরকে শোকজ করে আওয়ামী লীগ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেয়র জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করল আওয়ামী লীগ

আপডেটের সময় ০৫:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১