ভিয়েনা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিকিৎসার অভাবে পায়ে পচন, বাঁচার আকুতি আশরাফুলের চরফ্যাশনে যুব সমাবেশে সুমন হাওলাদারের শোডাউন, চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মুনিয়ার ‘আত্মহত্যা’র মামলায় সায়েম সোবহানকে অব্যাহতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ১১২ সময় দেখুন

ঢাকা: রাজধানীতে কলেজছাত্রী মোসারাত জাহানের (মুনিয়া) আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৯ জুলাই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। ওই মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

পরিবারের দাবি মুনিয়ার সাথে সায়েম সোবহানের প্রেমের সম্পর্ক ছিল। মুনিয়ার আত্মহত্যার পর তাদের দু’জনার ব্যক্তিগত বেশ কিছু ছবি ও ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি দেশজুড়ে বেশি আলোচিত হয ওই সময়ে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

চিকিৎসার অভাবে পায়ে পচন, বাঁচার আকুতি আশরাফুলের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুনিয়ার ‘আত্মহত্যা’র মামলায় সায়েম সোবহানকে অব্যাহতি

আপডেটের সময় ০৫:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১