ভিয়েনা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

মুক্তিযুদ্ধের চেতনাধারীরা রাজনীতি করতে পারবে, প্রতিষ্ঠা বার্ষিকীর কমৃসূচি ঘোষণা ছাত্রলীগের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ১০৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বঙ্গবন্ধুর খুনি, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধের দোসর বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, শুধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ছাত্রলীগ সভাপতি বলেন, ১৯৫৪ সালে মুসলিম লীগের কবর রচনা করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ। আগামী ২০২৪ সালের নির্বাচনে অশুভ ও অন্ধকারের প্রতিনিধিত্বকারী বিএনপি জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা আমরা বাংলাদেশের ছাত্র সমাজ নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমরা শপথ গ্রহণ করতে চাই যে, আমরা একটা লড়াই করতে চাই এবং এই লড়াইয়ের শেষ আমরা দেখতে চাই। যারা জাতির পিতার হত্যাকারী, দশরত্ন শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে, যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছে, বাংলাদেশে দুর্নীতিকে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়েছে এবং দুর্নীতিবাজদের যারা পুনর্বাসন করতে চায়। আজ স্পষ্ট করে বলতে চাই এই অপশক্তির বিনাশ আমরা বাংলার মাটি থেকে নিশ্চিত করেই ছাড়ব।

সাদ্দাম হোসেন বলেন, সময়ের প্রয়োজনে আজ থেকে ৭৫ বছর আগে বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও মুক্তির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানেও সেই ছাত্রলীগ সময়ের প্রতিটি প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে। এদেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে, করছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। তাই ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’ এর নেতৃত্ব দেবে ছাত্রলীগ। দলের ৭৫তম বর্ষপূর্তিতে এটিই আমাদের সংকল্প।

বছরব্যাপী কর্মসূচির মধ্য রয়েছে- ৪ জানুয়ারি সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বিকেল ৩টায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

৬ জানুয়ারি দুপুর আড়াইটায় প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রা, ৫ থেকে ৮ জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও সংগৃহীত রক্ত এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
এছাড়া পরবর্তী কর্মসূচিগুলো সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানান সাদ্দাম হোসেন। এসকল কর্মসূচির মধ্য রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনাবাদি জমিতে শাক-সবজি, ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালন ইত্যাদি উদ্যোগ গ্রহণ করা হয়। প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ শীর্ষক মতবিনিময় সভা পরিচালনা, কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ আয়োজন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পুনর্মিলনীর আয়োজন করা।

এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ, স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট আয়োজন, সব সাংগঠনিক ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা শীর্ষক প্রতিযোগিতা ও জাতীয়ভাবে ‘স্মার্ট ইয়ুথ ক্যাম্প’ আয়োজন, শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে ‘শর্ট ফিল্ম প্রতিযোগিতা’ আয়োজন।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুক্তিযুদ্ধের চেতনাধারীরা রাজনীতি করতে পারবে, প্রতিষ্ঠা বার্ষিকীর কমৃসূচি ঘোষণা ছাত্রলীগের

আপডেটের সময় ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩